হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ৬

হংকংয়ে গত নভেম্বর মাসের শেষের দিকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। মঙ্গলবার হংকং পুলিশ জানায়, আরও একজনের দেহ শনাক্ত করা হয়েছে। তবে এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। এ খবর জানিয়েছে হংকং থেকে বার্তা সংস্থা এএফপি

এই অগ্নিকাণ্ডটি ঘটে এক বহুতল আবাসিক কমপ্লেক্সে, যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী আবাসিক অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। গত সপ্তাহে কর্তৃপক্ষের তল্লাশিতে মৃতের সংখ্যা ১৫৯ হিসেবে ধরা হয়েছিল। কিন্তু ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে পূর্বে গণনায় অন্তর্ভুক্ত একটি দেহাবশেষে আরও একজনের অবশেষ ছিল, ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে।

পুলিশ কমিশনার জো চৌ জানিয়েছেন, ভবনের চারপাশে ভেঙে পড়া বাঁশের সিঁড়ি এবং স্ক্যাফোল্ডিং সরানোর কাজ সম্পন্ন হয়েছে। এ সময় একটি সন্দেহজনক মানব অস্থি পাওয়া গেছে, যা বর্তমানে পরীক্ষাধীন

মৃতদের মধ্যে ১২০ জনের পরিচয় ডিএনএ এবং আঙুলের ছাপ পরীক্ষা করে শনাক্ত করা হয়েছেপুলিশ জানিয়েছে, ভবনগুলোতে থাকা কাঠামো এবং জঞ্জাল সরিয়ে আরও কোনো অবশিষ্ট দেহ আছে কি না তা খুঁজে দেখা হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছেপুলিশ বিভিন্ন নির্মাণ সংস্থার ১৫ জনকে গ্রেফতার করেছে এবং ফায়ার অ্যালার্ম না বাজানোর অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলমান থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।