সীতাকুণ্ড উপজেলায় জালটাকা সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা।

২৭অক্টোবর সোমবার সীতাকুণ্ড উপজেলায় জালটাকা সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা।

কাইয়ুম চৌধুরী:

সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত ” জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ” অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হবে এই কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংক,চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক( কারেন্সী) মোরশেদ আলম।
কর্মশালা উদ্ভোধন করবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে থাকবেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান,রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর যুগ্ম পরিচালক( ক্যাশ) মোহাম্মদ আব্দুল কাদের,
সভাপতিত্ব করবেন সোনালী ব্যাংক পিএলসি,চট্টগ্রাম সাউথ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদ।
উক্ত কর্মশালায় সকল সাংবাদিক,ব্যবসায়ী,কৃষক,গন্যমান্য জনসাধারণের অংশগ্রহণ করার আহবান জানান সীতাকুণ্ড সদর সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার মোহাম্মদ মাসুদ পারভেজ।