চট্টগ্রাম ৫,ধানের শীষ প্রতীক নিয়ে সকালে ৯নং গোড়দুয়ারা
বিকালে পৌরসদরে ব্যারিস্টার  মীর হেলালের  নির্বাচনী গণসংযোগ।

সকালে ৯নং গোড়দুয়ারা বিকালে পৌরসদরে ব্যারিস্টার  মীর হেলালের  নির্বাচনী গণসংযোগ।
গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ও পৌর সদরে অলি গলিতে গিয়ে , হাট বাজার, মার্কেেট দোকানপাটে   ব্যাপক নির্বাচনী গণসংযোগ, সকলকে  সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই———-মীর হেলাল।

ডেক্স নিউজ:

 চট্টগ্রাম – ৫, হাটহাজারী- বায়েজিদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ” আমি  হাটহাজারীর মাটি ও  মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত আমি হাটহাজারীর  সকল স্তরের মানুষের সেবা করতে চাই। আগামীদিনে  আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি,  উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।

মীর হেলাল কোন প্রকার অপ্প্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে  সকল সম্প্রদায়ের প্রতি আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার  আহ্বান জানিয়ে বলেন, আমি  হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয়  উন্নত সমৃদ্ধ আধুনিক মেডেল  উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।  ধানের শীষ বিজয়ী হলে আগামী দিনে হাটহাজারী সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হবে বলে মীর হেলাল দৃঢ়ভাবে উল্লেখ করেন।

তিনি ৬তাং শুক্রবার দিনব্যাপী  হাটহাজারী উপজেলার  ৯ নং গোড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার  বিভিন্ন এলাকায়  ব্যাপক গণ সংযোগকালে বেশকিছু পথ সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এর আগে মীর হেলাল  আজ শুক্রবার ছুটির দিনের সকালে গোরদুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা হতে তার গণ সংযোগ শুরু করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।  পরে তিনি কমদর আলী চৌধুরী গণসংযোগ করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন ।  পরে তিনি নয়াহাট, জোড় পুকুর পাড়, তুলাতল  লোহারপুল বাজারে গণসংযোগ ও পথ সভায় বক্তব্য রাখেন।
এদিকে বিকেলে মীর হেলাল পৌর সদরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে  গণ সংযোগ করেন এবং বাজারে বাজারে সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন শ্রমজীবি পেশাজীবিসহ  সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি  সনাতন পল্লীতে মত বিমিময় সভায় শান্তি-সম্প্রীতি- সমৃদ্ধির হাটহাজারী গড়ে তুলতে তার অঙ্গিকারের কথা পুনর্ব্যাক্ত করেন।
তিনি গড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি  নির্বাচনী  কার্যালয়ের  উদ্বোধন করেন।
গণ সংযোগ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও  হাটহাজারী উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ হাটহাজারী পৌরসভা বিএনপি’র আলহাজ্ব জাকির হোসেন,উপজেলা বিএনপি   সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম উত্তেজনা বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম,  সি. যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত,  এডভোকেট রিয়াদ উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি  মোহাম্মদ শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  যুবদলের নুরুল কবির, ছাত্রদলের রেজাউল করিম রকি, সেচ্ছাসেবক দলের  মোহাম্মদ হেলাল বিএনপিনেতা  ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমাসহ নানান শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

  চট্টগ্রাম – ৫, হাটহাজারী- বায়েজিদ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ শুক্রবার সকালে গড়দুয়ারা ইউনিয়নে এবং পৌরসভার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।