তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ, এর চট্টগ্রাম মহানগর শাখার ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।

ডেক্স রিপোট:

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন
সভাপতি- টিটু, সাধারণ সম্পাদক- মেহেবুব, সিনিয়র সহ-সভাপতি- অলিউল্লাহ

জাতীয়তাবাদী আদর্শ ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনৈতিক দর্শন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ’-এর চট্টগ্রাম মহানগর শাখার ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৭) অনুমোদিত হয়েছে।

গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন সংগঠক আলমগীর নূর এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে মনিরুজ্জামান টিটু-কে সভাপতি, অ্যাডভোকেট মেহেবুব আলম-কে সাধারণ সম্পাদক এবং একেএম অলি উল্লাহ হক-কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দেশের ও চট্টগ্রামের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং পেশাজীবী বিশিষ্টজনদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কমিটির সন্মানিত সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেজবা উদ্দিন।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:

সহ-সভাপতি: আবদুল হাকিম, হাজী আবদুর রহিম, শফিকুর রহমান, আলহাজ্ব ইকবাল হোসেন, মোঃ আলাউদ্দিন, শামসুন নাহার মুন্নী, মো: ওয়াহিদ হালিম ইমন, সৈয়দ ওবায়দুল করিম ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, কহিনুর আক্তার বর্ষা, নুর হোসেন ও দিদারুল আলম খান।

সাংগঠনিক সম্পাদক: খলিলুর রহমান। কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব- প্রচার ও দপ্তর): ইমতিয়াজ ফারুকী।
যুগ্ম সম্পাদক: জুয়েল বিল্লাহ, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ফৌজুল আজাদ চৌধুরী(সহ-সাংগঠনিক), আমিন, মোঃ মামুন খান, মোহাম্মদ মামুন, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন গাজী, হাসান মুহাম্মদ জুনায়েদ, আসিফ ইকবাল কায়সার, রমজান আলী মুরাদ, মোঃ সাগীর, শাখাওয়াত হোসেন পিয়া, আবদুল হক স্বপন, মোহাম্মদ আবদুল রাশেদ ও মোঃ ইকবাল হোসেন। সম্পাদকমণ্ডলী: রাকিবুল ইসলাম সায়েম (দপ্তর), মোহাম্মদ শাহবুদ্দিন মুনির (প্রচার), মোহাম্মদ ছায়েদুল হক (প্রচার), মোহাম্মদ ওমর ফারুক (প্রযুক্তি), তানিম আল মুন্তাসির (যুব), আমির সৈয়দ সানি (সাংস্কৃতিক), মাওলানা নুরুল আবছার কাদেরী (ধর্ম), মামুনূর রশিদ মামুন (আন্তর্জাতিক)।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০০৭ সালে ১/১১-এর কঠিন সময়ে সংগঠনের চেয়ারম্যান আলমগীর নূর কর্তৃক জনাব তারেক রহমানকে ‘দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারী’ উপাধিতে ভূষিত করা এবং গবেষণা কেন্দ্রের ৪৭ দফা রূপরেখা ঘোষণা ছিল অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। বিগত ১৮ বছর ধরে দেশে ও প্রবাসে সুনামের সহিত কার্যক্রম চালিয়ে আসা এই সংগঠনটি এখন নব উদ্যমে কাজ শুরু করছে। নবগঠিত কমিটি জনাব তারেক রহমান প্রস্তাবিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক লড়াইয়ে কাজ করে যাবে।
সংগঠনের চেয়ারম্যান আলমগীর নূর নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ জানান।